- প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬ ০৭:১৯ পিএম
বাকেরগঞ্জে লাইসেন্সবিহীন তিন ইটভাটায় অভিযান, ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা :
পরিবেশের জন্য হুমকিস্বরূপ লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন। রবিবার (১১ জানুয়ারি ২০২৬) সকালে উপজেলার গারুড়িয়া ও কলসকাঠি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে লাইসেন্সবিহীন তিনটি ইটভাটা—দুবাই ব্রিকস, খান ব্রিকস ও ওয়ান স্টার ব্রিকসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।
মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সংশ্লিষ্ট তিনটি ইটভাটার বিরুদ্ধে মোট তিনটি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় অবৈধভাবে প্রস্তুতকৃত ইট বিনষ্ট করা হয় এবং পরিবেশ বিধি লঙ্ঘনকারী নিষিদ্ধ চিমনি ভেঙে ফেলা হয়।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এব্যাপারে বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
এই বিভাগের আরো খবর
-
দেশের অটোমোবাইল খাতে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং একটি নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেস তৈরির লক্ষ্যে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি...
-
সঞ্জিব দাস,গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ৩ পিস ইয়াবাসহ...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুরে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আন্তঃহাউজ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে বকুল দল ৩-০ গোলে পদ্ম দলকে হারিয়ে চ্যাম্পিয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!