শিরোনামঃ

কেশবপুরে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন ও নারীর নিরাপদ অংশগ্রহণ নিয়ে মতবিনিময় সভা।



রুস্তম ফারাজী, কেশবপুর।


যশোরের কেশবপুরে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন এবং নির্বাচনী প্রক্রিয়ায় নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় কেশবপুর উপজেলা বিআরডিবির মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সুইডেন দূতাবাস ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমসের (আইএফইএস) সহযোগিতায় বেসরকারি সংস্থা আরনট এডুকেশন অ্যান্ড গ্রোথ ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।

সংস্থাটির নির্বাহী পরিচালক দীপালি রানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রভাষক আলাউদ্দীন আলা।

সভায় স্থানীয় নির্বাচনে সহিংসতা কমানো, নারীদের জন্য নিরাপদ নির্বাচনী পরিবেশ তৈরি, ভোটার হিসেবে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং নির্বাচনী প্রক্রিয়ায় নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য নারী-পুরুষ নির্বিশেষে সব ভোটারের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে নির্বাচনী পরিবেশে নারীরা যাতে ভয়, হয়রানি বা কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, নারী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তাঁরা কেশবপুরে শান্তিপূর্ণ ও নারীবান্ধব নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?