- প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ ০৮:০৭ পিএম
সৌদি আরবের সাথে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীরগলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলখালি গ্রামের গাজী বাড়ি শাহ্ সুফি মমতাজিয়া জামে মসজিদে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের সোনা গাজী বাড়ির শাহ সুফী মমতাজায়ী জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. আল আমিন। এ গ্রামের শতাধিক পরিবার এ ঈদ উদযাপন করেন। ঈদের নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। আকবর গাজী (৭২) বলেন, আমরা ২শত বছরের বেশি সময় ধরে চাঁদ দেখে এই উৎসব পালন করে আসছি। বিশ্বের যেকোনো প্রান্তের আকাশে চাঁদ দেখা গেলে আমরা ঈদ উদযাপন করি। আমাদের প্রধান দরবার চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ এবং চন্দনাইশের জাহাঁগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফ। তাদের নির্দেশ অনুসরণ করে আমরা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকি।
ওই গ্রামের কামাল খা (৫০) জানান, আমাদের দরবার শরীফ শুধু নামাজ আদায়ের জায়গা নয়, এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র। এখানে সবাই মিলেমিশে উৎসব পালন করে থাকি। আমাদের আজ আনন্দের দিন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!