- প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৪২ পিএম
ডেঙ্গু ঠেকাতে মাঠে রেড ক্রিসেন্ট, বরগুনায় ১৫০ যুব সদস্যের পরিচ্ছন্নতা অভিযান
সোহাগ হাওলাদার, বরগুনা:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে বরগুনায় র্যালি, সচেতনতামূলক প্রচারাভিযান ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিট।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বরগুনা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় ও রেড ক্রিসেন্ট বিদ্যানিকেতনের প্রায় ১৫০ জন যুব সদস্য অংশ নেন।
বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিতে উপস্থিত ছিলেন ইউনিটের সেক্রেটারি এ.বি.এম গোলাম হায়দার নীলু, বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব ও আজীবন সদস্য হুমায়ূন হাসান শাহিন, সদস্য এজেডএম সালেহ ফারুক, নাসির উদ্দিন মোল্লা, মীর সানাউল হক, ইউনিট লেভেল অফিসার এমএ করিম, যুব প্রধান মো. সজিব হোসেনসহ যুব কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
র্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার, প্ল্যাকার্ড ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করেন। পরে যুব সদস্যরা কয়েকটি দলে বিভক্ত হয়ে টাউন হল, মাছ ও কাঁচাবাজার, নজরুল ইসলাম সড়ক, হাসপাতাল সড়ক, কলেজ রোড, লাকুরতলা টাউন হল ব্রিজ, থানাপাড়া, ডিসি অফিস ও হাসপাতাল এলাকা, আমতলাপাড়া এবং চরকলোনীসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিতকরণ এবং স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয়।
এ বিষয়ে বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এ.বি.এম গোলাম হায়দার নীলু বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আর্তমানবতার সেবায় সব সময় কাজ করে থাকে। সেই দায়িত্ব থেকেই ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি। গত বছর বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণার পরও রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা হাসপাতালে রোগীদের সেবায় ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করেছেন। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার, বরগুনা:ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে বরগুনায় র্যালি, সচেতনতামূলক প্রচারাভিযান ও পরিচ্ছন্নতা...
-
সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও প্রশাসকদের সাথে প্রবাসী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!