- প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৬ পিএম
গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা ‘বিশু গ্যাং’ প্রধান আটক
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য ও ‘বিশু গ্যাং’-এর প্রধান বিশু মন্ডলকে (৪০) আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে মুকসুদপুর উপজেলার বাঘাদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-৬।
এসআরবি-৬ জানায়, বিশু মন্ডল ইতালিতে লোক পাঠানোর কথা বলে স্থানীয়ভাবে প্রচার করতেন। অভিযোগ অনুযায়ী, ইতালি পাঠানোর কথা বলে এক ব্যক্তির কাছ থেকে পাসপোর্টসহ প্রথমে ২ লাখ টাকা এবং পরে আরও ১২ লাখ টাকা নেন।
অভিযোগে আরো বলা হয়, ২০২৩ সালের নভেম্বরে ওই ব্যক্তিকে ঢাকা থেকে বিমানে দুবাই, সেখান থেকে মিশর হয়ে লিবিয়ায় পাঠানো হয়। পরে বিশু মন্ডলের সহযোগীদের মাধ্যমে তাকে একটি আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। সেখানে তাকে শারীরিক নির্যাতন করে ভিডিও ধারণ করা হয় এবং পরিবারের কাছে পাঠিয়ে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের কাছ থেকে ওই টাকা আদায়ের পর ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া হলেও পরে আবারও তাকে মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর পুনরায় নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে আরও ২৫ লাখ টাকা আদায় করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গোপালগঞ্জে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে অভিযোগ করেন। ট্রাইব্যুনালের নির্দেশে মুকসুদপুর থানায় বিশু মন্ডলসহ অন্যদের বিরুদ্ধে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়।
এসআরবি-৬ জানায়, গ্রেপ্তার বিশু মন্ডলের বিরুদ্ধে এর আগেও মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর বিশু মন্ডলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মধুমতী নদীর শাখা খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুরে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন এবং নির্বাচনী প্রক্রিয়ায় নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য ও ‘বিশু গ্যাং’-এর প্রধান বিশু মন্ডলকে (৪০) আটক করেছে স্পেশাল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!