- প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৪ পিএম
গোপালগঞ্জে কলেজ ছাত্রের হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সরকারি কলেজের রাস্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র জুবায়ের ভূঁইয়াকে হত্যার বিচাররের দাবিতেন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও গ্রামবাসী।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এসময় হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিভিন্ন ধরনের স্লোগান দেয় মানববন্ধনকারীরা।
এ কর্মসূচীতে পরিবারের সদস্যরা ও এলাকাবাসী অংশ নেন। এছাড়া এই কর্মসূচিতে একত্মতা প্রকাশ করে গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
পরে মানববন্ধন শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন চলাকালে নিহত জুবায়েরের মা মাফুজা বেগম, খালাতো বোন মরিয়ম বেগম, চাচা নবির হোসেন ভূঁইয়া, সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সালাউদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা, জুবায়ের হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান।
গত ২৪ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার ঘোড়াদাই গ্রামের জুবায়ের ও তার বাবাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আহত করে পার্শ্ববর্তী পুকুরিয়া গ্রামের ১০/১২ জন। পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে জুবায়েরের মৃত্যু হয়। এ ঘটনায় জুবায়েরের বাবা রমজান ভুইয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে শুক্রবার গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার রাতে হত্যা মামলার অন্যতম এক আসামী স্বপন মোল্লাকে পার্শ্ববর্তী নড়াইল জেলা থেকে গ্রেপ্তার করা হয়। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মধুমতী নদীর শাখা খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুরে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন এবং নির্বাচনী প্রক্রিয়ায় নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য ও ‘বিশু গ্যাং’-এর প্রধান বিশু মন্ডলকে (৪০) আটক করেছে স্পেশাল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!