শিরোনামঃ

গোপালগঞ্জে খাল থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মধুমতী নদীর শাখা খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার উরফি ইউনিয়নের বাড়াইল গ্রামে মধুমতী নদীর শাখা খাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।


গোপালগঞ্জ সদর থানার পরিদর্শ (তদন্ত) মো: সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, সন্ধ্যার দিকে স্থানীয়রা বাড়াইল গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত মধুমতী নদীর শাখা খালে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 


তিনি আরো বলেন, মরদেহটি নদী থেকে ভেসে এই খালে আসতে পারে। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?