- প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪০ পিএম
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে যবিপ্রবি এন্টি ড্রাগ সোসাইটির লিফলেট বিতরণ
যবিপ্রবি প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে এন্টি ড্রাগ সোসাইটি অব জাস্ট।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের মধ্যে এসব সচেতনতামুলক লিফলেট বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।
কর্মসূচিতে শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে করণীয়, ব্যক্তিগত ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি পরিচ্ছন্ন ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষার্থীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এ বিষয়ে এন্টি ড্রাগ সোসাইটি অব জাস্টের সভাপতি মো. আলামিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। একজন শিক্ষার্থী হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো নিজের চারপাশ পরিষ্কার রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সচেতন ভূমিকা রাখা। আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং একটি পরিচ্ছন্ন ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে সবাইকে সম্পৃক্ত করা।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জনসচেতনতার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন কার্যক্রমে আমাদের সংগঠনের উদ্যোগ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৪৩২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৫৩৬ জনে। একই সময়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৪ জনে। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ২৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মধুমতী নদীর শাখা খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুরে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন এবং নির্বাচনী প্রক্রিয়ায় নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য ও ‘বিশু গ্যাং’-এর প্রধান বিশু মন্ডলকে (৪০) আটক করেছে স্পেশাল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!