- প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৮ পিএম
কেশবপুরে দাঁড়িপাল্লার প্রার্থীর বাসভবনে ককটেল ছুড়ল দুর্বৃত্তরা।
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।
যশোরের কেশবপুর উপজেলায় গভীর রাতে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মুক্তার আলীর নিজ বাসভবনে ককটেল বিস্ফোরণ ও সাধারণ ভোটার ও জনমনে আতঙ্ক সৃষ্টির প্রতিবাদে সোমবার সকালে কেশবপুর পৌর জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেশবপুরে দাঁড়িপাল্লার প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, রোববার গভীর রাতে যশোর ০৬ সংসদীয় আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মুক্তার আলীর নিজ বাসভবনে একটি সন্ত্রাসী গ্রুপ হাত বোমা বা ককটেল সাদৃশ্য বস্তু কে বা কারা নিক্ষেপ করে এবং দলের পক্ষ থেকে এই পরিকল্পিত ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এই হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আইন শৃঙ্খলা অবনতির একটি নগ্ন বহিঃপ্রকাশ। নির্বাচনে সাধারণ ভোটারদের মধ্যে ভীত সন্ত্রস্ত ও আতঙ্ক তৈরি এবং জনপ্রিয় প্রার্থীকে দমিয়ে রাখার জন্য এ ধরনের সন্ত্রাসী কৌশল গ্রহণ করা হয়েছে বলে তারা মনে করেন। সংবাদ সম্মেলনে স্পষ্ট ভাষায় তারা বলেন, এই হামলা শুধু একজন প্রার্থীর ওপর নয়, এটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর সরাসরি আঘাত করা। এটি সংবিধান, গণতন্ত্র এবং জনগণের ভোটারাধিকার কে হুমকির মুখে পড়ার শামিল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যশোর জেলা জামায়াতের সরকারি সেক্রেটারি বিল্লাল হোসাইন, কেশবপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম, নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, সহ সেক্রেটারি তবিবুর রহমান, এন সি পির উপজেলা সমন্বয়ক সম্রাট হোসেন, জামাতের অ্যাডভোকেট ওজিউর রহমান ও পৌর জামাতের আমির জাকির হোসেন প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে ককটেল বিস্ফোরণের ঘটনায় ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!