শিরোনামঃ

বাবুগঞ্জে ৫ হাজার গাছের চারা   বিতরণ করেছেন এমপি জয়নুল

বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার মাধবপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল ও কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) জয়নুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো: মামুন খন্দোকার। 

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা-র সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জীবন কৃষ্ণ ব্যাপারীসহস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান। পরবর্তীতে উপস্থিত শিক্ষার্থীদের হাতে চারা গাছ তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?