শিরোনামঃ

আগৈলঝাড়ায় গৃহবধূকে নির্যাতন ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ।

বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগ করেছেন সুপ্তি আক্তার নামে এক গৃহবধূ।

রোববার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন উপজেলার বড় বাশাইল গ্রামের মো. ইব্রাহীম মোল্লার মেয়ে সুপ্তি আক্তার। তিনি জানান, প্রায় নয় বছর আগে রাজিহার এলাকার শাহাদাৎ ফকিরের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী দুই থেকে তিন লাখ টাকা যৌতুক দাবি করে তাকে নির্যাতন করে আসছেন।

সুপ্তির অভিযোগ, ২০২৫ সালের ৫ নভেম্বর রাতে স্বামীর লাথিতে তার গর্ভের সন্তান নষ্ট হয়। এ ঘটনায় তিনি চলতি বছরের ১৩ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন (মামলা নং-৩৬৮/২৬)।

সংবাদ সম্মেলনে তিনি অভিযুক্ত শাহাদাৎ ফকির, কামরুল ফকিরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?