ডেঙ্গু প্রতিরোধে রাজাবাড়ের খাল পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর পরিবেশ ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জে রাজাবাড়ের খাল পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার মাধবপাশা ব্রিজ সংলগ্ন রাজাবাড়ের খালে এ কর্মসূচি উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর সহযোগিতায় করা হয়। কর্মসূচিতে খালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার।