দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা প্রদানের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সালমান শিকদারকে দল থেকে বহিস্কার করা হয়েছে।


আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা ও সদস্য সচিব মাহমুদ হাসান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।


পত্রে বলা হয়েছে-আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা প্রদানের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সালমান শিকদারকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল থেকে বহিস্কার করা হলো।


পত্রে আরো বলা হয়-একই সঙ্গে দলের সকল স্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোন ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হলো।


এ ব্যাপারে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা বলেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। যে কারণে তাকে দল থেকে বহিস্কার হয়েছে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?