- প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৬ পিএম
মেহেন্দিগঞ্জে প্রতিমন্ত্রীর নির্দেশনায় স্বচ্ছ প্রক্রিয়ায় প্রতিবন্ধী কার্ড বিতরণ।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় স্বচ্ছ প্রক্রিয়ায় প্রতিবন্ধী কার্ড বিতরণ করা হয়েছে। বরিশাল-৪ আসন থেকে নির্বাচিত সাংসদ প্রতিমন্ত্রী রাজিব আহসানের প্রত্যক্ষ নির্দেশনায় মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সরাসরি যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রতিবন্ধী কার্ড নিশ্চিতকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই কার্যক্রমে পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি উপস্থিত হন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মিরাজ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে প্রতিটি আবেদনকারীর শারীরিক অবস্থা পরীক্ষা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইমরানুর রহমান। সরেজমিনে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে যোগ্য সুবিধাভোগীদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা সনদ ও প্রয়োজনীয় প্রত্যয়নপত্র প্রদান করা হয়। সরাসরি যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত প্রতিবন্ধীদের কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রতিবন্ধী কার্ড ও সরকারি সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এক ব্যক্তিকে গ্রেপ্তারের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!