- প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৯ পিএম
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলা প্রতিনিধি ॥
ভোলার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে মিথ্যা মামলা, চাঁদা দাবি ও হয়রানির অভিযোগ উঠেছে চরসামাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মোতাহারছিনের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দাবি করা চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সর্বশেষ একটি মামলায় পরিবারের এক নারী ও তার ছেলেকে পুলিশ থানায় নিয়ে গেছে।
গত ১১ সেপ্টেম্বর দুপুরে চরসামাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরসিফলি গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিল্লাল সরদার অভিযোগ করে বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার সৎ ভাই মোতাহারছিনের সঙ্গে বিরোধ চলছে। ৫ আগস্টের পর তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত—এমন অভিযোগ তুলে বিভিন্ন সময় তার কাছ থেকে ৩০ হাজার ও ১৫ হাজার টাকা নেওয়া হয়েছে। কয়েক দিন আগে আবারও তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। টাকা দিতে রাজি না হওয়ায় তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিল্লাল সরদারের দাবি, বিভিন্ন সময় তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। তার অভিযোগ, মোতাহারছিনের নিজের কোনো জমি নেই বললেই চলে; জমি বিক্রি করে দেওয়ার পরও তার মেয়েকে দিয়ে মামলা করিয়ে তার দোকানঘর দখল করে নেওয়া হয়েছে। এতে তার ব্যবসা বন্ধ হয়ে জীবিকা নির্বাহে সংকট তৈরি হয়েছে। তিনি বলেন, ‘চাঁদা দিতে রাজি না হওয়ায় আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি এই হয়রানি ও মামলার হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের সহযোগিতা চাই।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোতাহারছিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, থানায় অভিযোগ থাকায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং নিরপরাধ কেউ হয়রানির শিকার হলে তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
এই বিভাগের আরো খবর
-
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর পরিবেশ ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জে রাজাবাড়ের খাল পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার...
-
বরিশাল সদর উপজেলার মৌলভীরহাটে জৌনপুরী হাফিজী ও নূরানী মডেল মাদ্রাসার উদ্যোগে আন্তঃপ্রতিষ্ঠান সীরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!