- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৯ পিএম
বরিশালে আন্তঃপ্রতিষ্ঠান সীরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল
বরিশাল সদর উপজেলার মৌলভীরহাটে জৌনপুরী হাফিজী ও নূরানী মডেল মাদ্রাসার উদ্যোগে আন্তঃপ্রতিষ্ঠান সীরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় মৌলভীরহাট জৌনপুরী হাফিজী ও নূরানী মডেল মাদ্রাসার মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল খালেক ফকির। অনুষ্ঠান উপস্থাপনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. মাহদী হাসান তুহিন, মো. হাফেজ আরিফুর রহমান ও মো. ইমন হাওলাদার।
সীরাত প্রতিযোগিতায় দারুল হিকমা ক্বওমী মাদ্রাসা, দক্ষিণ কুন্দিয়াল পাড়া আন নূর হাফিজী মাদ্রাসা, দারুল উলুম ক্বওমী মাদ্রাসা, মৌলভীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরামদ্দী মুগা খান নূরানী মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফেজ মো. শহীদুল ইসলাম নাঈম, মুফতি আব্দুল্লাহ আল মামুন, মুফতি মানসুর আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক হাওলাদার, এবিএম সোহেল, মো. কামরুল ইসলাম খান, মো. মনির হোসেন, মো. সরোয়ার মোল্লা, মো. আব্দুর রাজ্জাক নবাব, মো. খোকন নবাব, মো. ফারুক হাওলাদার ও মো. বাবু গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই বিভাগের আরো খবর
-
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর পরিবেশ ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জে রাজাবাড়ের খাল পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার...
-
বরিশাল সদর উপজেলার মৌলভীরহাটে জৌনপুরী হাফিজী ও নূরানী মডেল মাদ্রাসার উদ্যোগে আন্তঃপ্রতিষ্ঠান সীরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!