- প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪৭ পিএম
গোপালগঞ্জে হাইলাক্স গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে হাইলাক্স গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক মো: জাহিদ হাসান (৩৪) নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বিশ্বম্ভরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত চালক মো: জাহিদ হাসান মেহেরপুর জেলার সদর উপজেলার রুঘুনাথপুর গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান জানান, ঢাকা থেকে বরিশাল যাচ্ছিলেন চালক জাহিদ হাসান। এসময় হাইলাক্স গাড়ীটি (ঢাকা-মেট্রো-ঘ-১১-৬৭৯৫) ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে ফেললে মহাসড়কের খাদে পড়ে যায়। এতে চালক জাহিদকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!