- প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৫ ১০:৫৯ এএম
কাশিয়ানীতে ‘অবৈধ ক্লিনিকে’ অস্ত্রোপচারে প্রসূতির মৃত্যু, আড়াই লাখ টাকায় রফাদফা
স্টাফ রিপোর্টার, প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে অনুমোদনহীন নিউ পপুলার ক্লিনিকে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে ফরিদা বেগম (৩০) নামে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।
বুধবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও্ই প্রসূতি মায়ের মৃত্যু হয়।
নিহতের স্বজনরা মরদেহ নিয়ে ক্লিনিকের সামনে গেলে পালিয়ে যায় ক্লিনিকের কর্মচারীরা। পরে নিহতের পরিবারকে আড়াই লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি রফাদফা করে ক্লিনিক কর্তৃপক্ষ।
স্বজনদের দাবি, চিকিৎসকের ভুল সিজারিয়ান অস্ত্রোপচারে অতিরিক্ত রক্তক্ষরণে ফরিদা বেগমের মৃত্যু হয়েছে। নিহত ফরিদা বেগম উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের মাঝকান্দি গ্রামের ইমরান হোসেনের স্ত্রী।
নিহতের চাচাতো ভাই মনির হোসেন জানান, সোমবার (২৫ আগস্ট) সকালে প্রসব বেদনা উঠলে ফরিদা বেগমকে নিউ পপুলার ক্লিনিকে ভর্তি করা হয়। বেলা ১১টায় ডা. ফজলুর রহমান আকবার আলীর তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু দুই ঘণ্টা পর থেকে প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। উন্নত চিকিৎসার জন্য ওই দিন রাত ১১টায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এত দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে তিনি মারা যান। তবে নবজাতক বর্তমানে সুস্থ আছে।
এদিকে, বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মরদেহ ও নবজাতককে নিয়ে স্বজনরা ক্লিনিকের সামনে উপস্থিত হলে গেটে তালা ঝুলিয়ে পালিয়ে যায় ক্লিনিকের কর্মচারীরা। পরে নিহতের পরিবারকে গোপনে আড়াই লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি মীমাংসা করা হয়েছে বলে জানান নিহতের এক স্বজন।
স্থানীয় সূত্র জানায়, “এর আগে ক্লিনিকটি ‘ইমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে পরিচালিত হতো। জেলা সিভিল সার্জন তা বন্ধ করে দেন। এরপর নাম পরিবর্তন করে ‘নিউ পপুলার ক্লিনিক’ নামে পরিচালিত হচ্ছে, যার কোনো সরকারি অনুমোদন নেই।”
এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক বলেন, “বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে এর আগে ওই বাজারে ‘ইমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দিয়েছিলাম।” #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে...
-
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে। উপজেলার কাঠিপাড়া এলাকায়অবস্থিত...
-
মাসুদ রেজা ফয়সাল:অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরগুনার বামনায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৯ মে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!