- প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৫ পিএম
কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ কামিযানী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল রানাকে (৩২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার জুয়েল রানা জোনাসুর এলাকার হারুন শেখের ছেলে ও কাশিয়ানী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ জানান, শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানীর জোনাসুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জুয়েল রানাকে ১৯৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, জুয়েল রানার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। পরে আজ (রবিবার) দুপুরে গ্রেপ্তার জুয়েল রানাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ডেঙ্গু রোগের প্রকোপ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও মশানাশক সামগ্রী বিতরণ করেছে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১'শ জনকে আসামি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!