শিরোনামঃ

জাতীয় সংসদের স্পিকারের সাথে বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ


বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এমপি, বীর বিক্রম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বরিশাল সার্কিট হাউজে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকারের শুরুতেই উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ মাননীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। সাক্ষাৎকালে তাঁরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং একাডমিক পরিবেশের অগ্রগতিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। এ সময় বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ উপস্থিত ছিলেন। মাননীয় স্পিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে উপাচার্যকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একইসাথে উপাচার্য মহোদয়ও মাননীয় স্পিকারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি সংসদীয় গণতন্ত্রের নব অগ্রযাত্রায় তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?