- প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬ ০৫:১০ পিএম
কেশবপুরে অবৈধভাবে মাটিকাটা ও বিদ্যুতের খুঁটি ভাঙ্গার অপরাধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা ।
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।
গতকাল ২৩/০১/২০২৬ তারিখ রাত ৯:০০ ঘটিকার সময় কেশবপুর উপজেলার মধ্যকূল নামক এলাকায় উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় কেশবপুর টু যশোর মহাসড়কের পাশ থেকে অবৈধভাবে মাটি কেটে রাস্তার ক্ষতি করা, বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলা এবং গাছপালা কেটে ফেলার অপরাধে মোঃ ইসমাইল হোসেন জনি নামক এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।
রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা থেকে সবাইকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। মনে রাখতে হবে ব্যক্তি স্বার্থ থেকে জনস্বার্থ/ রাষ্ট্রীয় সম্পদ অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।২২শে অক্টোবর ২০২৬ ছিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী তাই কবি জীবনানন্দ দাশকে নিবেদিত রংপুর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার পটুয়াখালীর গলাচিপা থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখাীলী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সায় ধাক্কায় সড়কেই প্রাণ হারাল চার বছরের শিশু মাইশা আক্তার। ঘটনাটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!