- প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬ ০৫:৫৭ পিএম
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার ২০৫ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ টাকাসহ শেখ শহিদুল ইসলাম আকাশ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার (১২ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপারের কায্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ।
প্রেসবিফ্রিংকালে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সরোয়ার হোসেন, মুকসুদপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার নাফিছুর রহমান ও কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সংবাদকর্মিগন উপস্থিত ছিলেন|
এর আগে শনিবার (১১ এপ্রিল) গভীর রাতে কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ জানান, উপজেলার পশ্চিম রাতইল এলাকায় মাদকের একটি বড় চালান মজুদ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়।
এসময় মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম আকাশকে গ্রেফতার করা হয়। পরে বাড়ীতে চিরুনী তল্লাশী চালিয়ে অভিযান চালিয়ে ১০ হাজার ২০৫ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা ও মাদক বিক্রির ৪ লাখ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো এ ব্যাপারে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত শেখ শহিদুল ইসলাম আকাশের নামে মাদকসহ মোট ৫টি মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করার অনুমতি পাওয়ার জন্য ব্যানারে মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেছেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন। বাংলাদেশ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!