শিরোনামঃ

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১শ’ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-৭



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১'শ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ৪০ জনের নাম উল্লেখ এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।


আজ রবিবার (২৫ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ ফুলমিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন,  গতকাল শনিবার সদর উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় পুলিশের উপর হামলা চালায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়ন। এ সময় পুলিশের গাড়ি ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় সদর থানার এসআই ফুল মিয়া বাদি হয়ে ১০০ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।


প্রসঙ্গত, গতকাল শনিবার বিকালে নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্য আহত ও গাড়ি ভাঙচুর করা হয়।  এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?