- প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬ ০৯:৪৩ পিএম
গোপালগঞ্জে ডেঙ্গু সচেতনতায় 'স্বপ্ন ফেরিওয়ালা'র মশানাশক সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ডেঙ্গু রোগের প্রকোপ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও মশানাশক সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন "স্বপ্ন ফেরিওয়ালা"।
গোপালগঞ্জ সদর উপজেলার সিলনা আশ্রয়ণ প্রকল্পের ৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ বিতরণ করা হয়। পরে মশার কয়েল ও মশানাশক ওষুধ নেপ্র করা হয়।'স্বপ্ন ফেরিওয়ালা'র এমন মানবিক ও সচেতনতামূলক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্র বাসিন্দারা।
এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ফেরিওয়ালার সভাপতি মিজানুর রহমান মানিক, সাধারণ সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম, কোষাধ্যক্ষ হাবিবা ইসলাম, দপ্তর সম্পাদক জান্নবী ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয় সরদার, সদস্য আজিজ খান রিন্টু, মিনহাজুর হরমান হৃদয়, অমিত হাসান উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি মিজানুর রহমান মানিক বলেন, সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর ঝুঁকি বাড়ায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সুরক্ষা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জমানো পানি পরিষ্কার রাখা, চারপাশ পরিচ্ছন্ন রাখা এবং রাতে কয়েল বা মশারি ব্যবহার করার জন্য বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়।
তিনি আরো বলেন, একই সাথে আশেপাশের জঙ্গল ও মশা প্রজননস্থলে মশানাশক ওষুধ ছিটানো হয়। জনস্বার্থে ও সমাজসেবায় তাদের এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ডেঙ্গু রোগের প্রকোপ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও মশানাশক সামগ্রী বিতরণ করেছে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১'শ জনকে আসামি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!