- প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬ ০৯:৪১ পিএম
গোপালগঞ্জে ছোট ভাইয়ের বাড়ি ভাঙচুর এবং টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আপন ছোট ভাইয়ের বসতবাড়ি ভাঙচুর, হামলা, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বড় ভাই শের আলী চৌধুরীর বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী ফরমান চৌধুরী বড় ভাই মো: শের আলী চৌধুরী, ভাতিজা আব্দুল্লাহ চৌধুরী ও আল ইসলাম চৌধুরী, বড় ভাইয়ের শ্বশুর বাদল চৌধুরী, শাশুড়ী শীলা বেগমসহ ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করে গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের বনগ্রাম পূর্বপাড়ায় গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফরমান চৌধুরী বনগ্রাম পূর্বপাড়া চৌধুরী বাড়ির মৃত মো. মিরাজ চৌধুরীর ছেলে।
লিখিত অভিযোগে ফরমান চৌধুরী দাবি করেন, বড় ভাই শের আলী চৌধুরীর কাছে তাঁর ১৫ লাখ টাকা পাওনা রয়েছে। ওই টাকা চাইতে গেলে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে গত ১৫ সেপ্টেম্বর তিনি বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁর স্ত্রী রহিমা বেগমকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ফরমান চৌধুরীর অভিযোগে আরো বলেন, হামলার সময় বসতঘরের খাট ও আলমারিতে রাখা নগদ ৫ লাখ ৩০ হাজার টাকা, তাঁর স্ত্রীর ব্যবহৃত স্বর্ণের চেইন, হাতের বালা ও কানের দুলসহ স্বর্ণালংকার এবং সিটি ব্যাংক পিএলসির তিনটি স্বাক্ষর করা ফাঁকা চেকের পাতা নিয়ে যাওয়া হয়। এছাড়া, ফ্রিজ, টেলিভিশন, আলমারি, বক্স খাট, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ও মূল্যবান মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন ফরমান চৌধুরী।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় রহিমা বেগমের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ফরমান চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় আইনের আশ্রয় নিলে তাঁদের হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগকারীর দাবি।
ভুক্তভোগী ফরমান চৌধুরী বলেন, হামলার পর তিনি প্রান ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। থানায় অভিযোগের পর পুলিশ তদন্তে অসায় তিনি বাড়িতে এসেছিলেন। আবার পুলিশের সঙ্গেই তিনি চলে যান।
ফরমান চৌধুরীর স্ত্রী রহিমা বেগম বলেন, তাঁর ভাসুর শের আলী চৌধুরী, তার দুই ছেলে এবং তার স্বজনেরা ন্যাক্কারজনকভাবে হামলা করেছে। তাঁকে মারধর কারা, নগদ ৫ লাখ টাকা ও স্বর্নালঙ্কার ছিনিয়ে নেয়া এবং তাদের বসতবাড়িতে যেভাবে লুটপাট করেছে তা নজিরজিহীন। তিনি এর ন্যায্য বিচার দাবি করেন।
গোপালগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) নাইম হায়দার জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ডেঙ্গু রোগের প্রকোপ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও মশানাশক সামগ্রী বিতরণ করেছে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১'শ জনকে আসামি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!