- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬ ০৭:৪৯ পিএম
২৫ অক্টোবর ক্রিকেট, পরদিন ফুটবল—এবিজি ইউনিভার্সিটি কাপের সূচি প্রকাশ
দেশের পাঁচটি করে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা নিয়ে শুরু হতে যাচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। প্রতিযোগিতা সামনে রেখে শুক্রবার প্রকাশ করা হয়েছে দুই ইভেন্টের পূর্ণাঙ্গ সূচি।
ক্রিকেট ও ফুটবল—দুই বিভাগেই অংশ নেবে পাঁচটি করে মোট ১০টি বিশ্ববিদ্যালয়। দলগুলোকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। গ্রুপ পর্বের খেলা শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।
ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে ২৫ অক্টোবর মুখোমুখি হবে সোনারগাঁও ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)।
অন্যদিকে, ফুটবলের লড়াই শুরু হবে ২৬ অক্টোবর। প্রথম ম্যাচে বিকেল ৫টায় মুখোমুখি হবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস, ম্যাচের দিনক্ষণ ও খেলার সময়সহ ক্রিকেট ও ফুটবলের পূর্ণাঙ্গ সূচি দেখে নিন।
এই বিভাগের আরো খবর
-
দেশের পাঁচটি করে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা নিয়ে শুরু হতে যাচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। আনভীর বসুন্ধরা গ্রুপের...
-
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করার পথে এগিয়ে চলছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম। প্রথমবারের মতো...
-
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের পর প্রবাসীদের সুরক্ষা এবং বিপদে পড়া নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র...
-
সরকারি চাকরিতে কে কোথায় নিয়োগ পাবেন, কোন কর্মকর্তা কোন পদে পদায়িত হবেন কিংবা কার ভাগ্যে জুটবে লাভজনক কর্মস্থল—এসব সিদ্ধান্ত যদি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!