- প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬ ০৯:৩৬ পিএম
গোপালগঞ্জে পুলিশের উপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ জেলা বিএনপি।
আজ সোমবার (২৫ অক্টোবর) বিকালে গোপালগঞ্জ শহরের বড় বাজারের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেনিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা বক্তব্য রাখেন।
পুলিশের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বক্তারা বলেন, গোপালগঞ্জে এখন আর ফ্যাসিস্টের দৌড়াত্ব চলবে না। ৫ আগস্টের পর তাদের নাম নিশানা মুছে গেছে।যেখানেই ফ্যাসিস্টেট দেখা হবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ডেঙ্গু রোগের প্রকোপ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও মশানাশক সামগ্রী বিতরণ করেছে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১'শ জনকে আসামি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!