- প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬ ০৫:৪৬ পিএম
জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতা নিয়ে আলোচনা সভা
মোঃমামুন হাওলাদার শিমুল জিয়ানগর, পিরোজপুর) :
জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতা নিয়ে আলোচনা সভা
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় জ্বালানি তেলের সরবরাহ, মজুদ, মূল্য স্থিতিশীলতা ও বিতরণ ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান মোঃ হাফিজুর রহমান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ননী গোপাল বায়, জিয়ানগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম ইমন, বালিপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল তালুকদারসহ বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পাদকবৃন্দ। সভায় জ্বালানি তেলের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ মজুদ প্রতিরোধ, সঠিক মূল্যে বিক্রি নিশ্চিতকরণ এবং সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং নিয়মিত বাজার মনিটরিং জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!