- প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫ ০৯:৩৬ এএম
জুলাই স্মরণে যবিপ্রবি ব্লাড ব্যাংকের ব্যতিক্রমী আয়োজন
#রক্তদাতাদের সংবর্ধনা
#ফ্রি ব্লাড গ্রুপিং ও রক্তদান ক্যাম্পেইন
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) স্বেচ্ছায় রক্তদানে নিবেদিত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে যবিপ্রবি ব্লাড ব্যাংক। ব্যতিক্রমী এই আয়োজন প্রশংসা কুড়াচ্ছে সকলের। এদিকে চব্বিশের জুলাই স্মরণে দিনব্যাপী ব্লাড গ্রুপিং ও রক্তদান ক্যাম্পেইনের পাশাপাশি এক বিশেষ সেমিনারের আয়োজন করে ক্লাবটি।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১০ টায় বিশ্ববিদ্যালয়ের এম. আর. খান মেডিকেল সেন্টারে আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ফ্রি ব্লাড গ্রুপিং ও রক্তদান কার্যক্রম। দিনব্যাপী এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সচেতনতা মূলক বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল ও ডা. মোছা. মাসুমা নূরজাহান। ক্লাবটির সদস্য ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পরামর্শ ও নির্দেশনা দপ্তর পরিচালক ড. মো. রাফিউল হাসান, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার, সহকারী প্রক্টর সরজিত কুমার বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন যবিপ্রবি ব্লাড ব্যাংকের সভাপতি মো: মাসুম বিল্লা।
বিকেলে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ইঞ্জিনিয়ারিং গ্যালারিতে নবীনবরণ, সেমিনার ও রক্তদাতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। সংবর্ধনা অনুষ্ঠানে ৫ থেকে ৯ বার এবং ১০ বা তার অধিকবার রক্তদানকারী স্বেচ্ছাসেবকদের আলাদা দুটি ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া ক্লাবটির সদ্য বিদায়ী কার্যকরী পরিষদের সদস্যদেরকেও সংবর্ধনা প্রদান করা হয়।
আয়োজন প্রসঙ্গে সংগঠনের সভাপতি মো. মাসুম বিল্লা বলেন, আমরা চেষ্টা করছি প্রতিদিনই মানুষের পাশে দাঁড়ানোর তবে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের থেকে সহযোগিতা পেলে আমাদের কার্যক্রম আরো মসৃণভাবে চালিয়ে যেতে পারবো। সংবর্ধিত শিক্ষার্থীরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই সম্মাননা শুধু উৎসাহ নয়, এটি আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর প্রেরণা জোগাবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!