- প্রকাশিত: ৫ আগস্ট ২০২৫ ০৭:৩২ এএম
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে বেরোবিতে দিনব্যাপী কর্মসূচি
মিনহাজুর রহমান মেহেদী, বেরোবি প্রতিনিধি :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ যথাযথ মর্যাদা ও উৎসবের সাথে উদযাপনের জন্য দিনব্যাপী নিম্নোক্তভাবে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট, ২০২৫) সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর নের্তৃত্বে সকাল পৌনে ১০টায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ র্যালিতে অংশগ্রহণ করবেন। র্যালি শেষে প্রীতি খেলার আয়োজন করা হয়েছে।
বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা ৭টায় আতশবাজি প্রদর্শন ও সাড়ে ৭টায় জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করে গান, কবিতা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে। এছাড়া ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষে তিন আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!