- প্রকাশিত: ৭ আগস্ট ২০২৬ ০৯:৫৫ পিএম
জুলাই আন্দোলনের মহা-নায়ক আন্দালিব রহমান পার্থ
ভোলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ-এর দ্বিতীয় কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী-এর সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ভোলা জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি জামাল উদ্দিন চকেট।
শুক্রবার (৭ আগস্ট) ভোলার বাপ্তা চৌধুরীর ঘর হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই আন্দোলন কোনো একক ব্যক্তি বা একটি দলের আন্দোলন ছিল না। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে এ আন্দোলনে অংশ নিয়েছেন। তাই কেউ এককভাবে এ আন্দোলনের কৃতিত্ব দাবি করতে পারেন না।
তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের অন্যতম নেতৃত্বে ছিলেন আন্দালিব রহমান পার্থ। আন্দোলনের সময় তিনি কারাবন্দী হয়েছিলেন এবং আজকের দিনেই কারামুক্তি লাভ করেন।
জামাল উদ্দিন চকেট বলেন, এনসিপির নেতারা জুলাই আন্দোলনকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করছেন। তিনি অভিযোগ করেন, নাসিরউদ্দিন পাটোয়ারী বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, প্রধানমন্ত্রী এবং জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে কটূক্তি ও হুমকিমূলক বক্তব্য দিয়েছেন, যা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।
তিনি আরও বলেন, বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল এবং দলটির জ্যেষ্ঠ নেতাদের সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করা উচিত নয়। রাজনীতিতে নতুন হিসেবে আগে অভিজ্ঞতা ও যোগ্যতা অর্জনের আহ্বান জানান তিনি।
বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, জুলাই আন্দোলনের নাম ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরির চেষ্টা করা হচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, আন্দোলনে নিহত ও আহতদের জন্য সংশ্লিষ্ট নেতারা কী ধরনের কার্যকর উদ্যোগ নিয়েছেন।
অনুষ্ঠানে আন্দালিব রহমান পার্থের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই বিভাগের আরো খবর
-
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে অবমাননাকর ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের অভিযোগে এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা...
-
রিয়াজুল হক সাগর, র্ংপুর।গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কৃতিসন্তান, প্রখ্যাত সাংবাদিকবৈদেশিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব কাজী জেসিন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মহাপরিচালক (ডিজি)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!