- প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬ ০২:৩৬ পিএম
জিয়ানগরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, থেমে থাকা উন্নয়নকাজ চালুর আশ্বাস জেলা প্রশাসকের
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
জিয়ানগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় জিয়ানগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জিয়ানগরের উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মোঃ ওয়ালিউর রহমান রুবেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, উপজেলা জামায়াতের আমির মোঃ আলী হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বাত খান, জিয়ানগর প্রেসক্লাবের সভাপতি মোঃ নাসির উদ্দীন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম সরকারি কলেজের পরিভাষক মোঃ জাকারিয়া হোসেন,প্রত্যাশী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদারসহ স্থানীয় সুধীজনেরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী বলেন, “বিগত সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে।” জিয়ানগর উপজেলায় যেসব উন্নয়নকাজ থেমে আছে, সেগুলো পুনরায় চালু করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের বিষয়ে জেলা প্রশাসক বলেন, পূজাকে কেন্দ্র করে সবার সহযোগিতা প্রয়োজন। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রেখে সবাইকে উৎসব উদ্যাপন করতে হবে।
সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশে পৌর কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টে গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকার...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। শুক্রবার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!