- প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬ ০৮:১০ পিএম
দেশটা আমাদের সবার, সবাই মিলে একসাথে বসবাস করবো- প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। শুক্রবার সন্ধ্যায় শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরে বস্ত্র বিতরণকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে প্রধান অতিথি প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, দেশটা আমাদের সবার, আমরা সবাই মিলে একসাথে বসবাস করবো। কোনো জাতি বা ধর্মের বিষয় নয়। আমি ছোট বেলা থেকেই একসাথে বড় হয়েছি, একসাথেই বসবাস করবো। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো: মমিন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী বিপ্লব, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিপন মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম রবীন সহ হিন্দু, বৈদ্য, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশে পৌর কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টে গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকার...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। শুক্রবার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!