- প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ ০৬:৫২ পিএম
পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ চেকপোস্টে পুলিশ পরিচয় দেওয়ার পর যাচাই-বাছাইয়ে ভূয়া প্রমাণিত হওয়ায় সাত্তার হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে। বুধবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকা থেকে তাকে আটক করে হাইওয়ে পুলিশের সদস্যরা। আটককৃত সাত্তার গৌরনদী উপজেলার পূর্ব বর্থী গ্রামের আব্দুল হাকিম মৃধার ছেলে।
গৌরনদী হাইওয়ে পুলিশের এস আই আবুল বাসার বলেন, ওভার স্পিডের কারনে ঢাকা-বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর চেকপোষ্টে একটি গাড়ি (পিকআপ) থামানো হয়। পরবর্তীতে গাড়ির কাগজপত্র না থাকায় এবং ওভার স্পিডের কারনে একটি মামলা দেই। এসময় সে (সাত্তার) নিজেকে এসবি’র লোক বলে দাবী করেন। এসময় তার কাছে বিপি নাম্বার চাইলে তিনি তা দেখাতে অপরাগতা প্রকাশ করেন। তাকে সন্দেহজনক ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজেকে ভূয়া পুলিশ বলে স্বীকার করে। পরবর্তীতে তাকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তবে আটক যুবক সাত্তার হোসেন বলেন, চেকপোষ্টে গাড়ি থামানোর পর কাগজপত্র দেখিয়ে যাওয়ার সময় পূনরায় আমাকে থামানো হয়। এসময় আমি পুলিশ পরিবারের লোক বলেছি তবে পুলিশ পরিচয় দেয়নি। এরপরও আমাকে আটক করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!