শিরোনামঃ

গোপালগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ব্যাটারী চালিত ইজিবাইকের ধাক্কায় ফারহান মোল্যা (৩) নামে এক শিশু নিহত হয়েছে।


আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় গ্রামে এ দূর্ঘটনা ঘটে।


গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহত শিশু ফারহান মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের খাইরুল মোল্যার ছেলে।


ওসি মো: আমিনুল ইসলাম জানান, বিকালে শিশু সন্তানকে সাথে নিয়ে বাজার করতে বলাকইড় বাজারে যান মা। এসময় ওই শিশু মায়ের হাত ছেড়ে সড়কের উপর দৌঁড় দিলে দ্রুতগামী একটি ইজিবাইক ধাক্কা দিলে মারাত্মক আহত হয়।


পরে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ওই শিশুকে মৃত ঘোষণা করেন।


গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার ফারুক আহমেদ বলেন, ওই শিশুকে হাসপাতলে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?