- প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬ ০২:৩৮ পিএম
গোপালগঞ্জে শিশু ধর্ষণ মালমায় যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শিশু ধর্ষণ মালমায় মো: ফিরোজ সিকদার (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল আদালত। একই সাথে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম এ রায় প্রদান করেন।
আইনজীবী ও গোপালগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ১৬ ডিসেম্বর রাতে কাশিয়ানী উপজেলার পুইশুর গ্রামে ১৫ বছর বয়সী এক শিশু কন্যাকে ডেকে নিয়ে ধর্ষণ করে আসামী ফিরোজ সিকদার। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেন। পরে দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
এরপর সাক্ষ্যগ্রহন শেষে গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম আসামী মো: ফিরোজ সিকদাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড প্রদান করেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক খান বলেন, আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। নিশ্চয়ই সেখানে আমরা ন্যায়বিচার পাব।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও গোপালগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. তৌফিকুল ইসলাম বলেন, এ ধরনের দৃষ্টান্তমূলক রায় শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। আমরা এ রায়ে খুশি। #t
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশে পৌর কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টে গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকার...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। শুক্রবার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!