শিরোনামঃ

গলাচিপায় পৌর কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন


সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি 

পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশে পৌর কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টে গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকার মোট ২৪টি দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোহাম্মদ ইজাজুল হক, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন মুন্সী, গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইমন রহমান এলিট, ক্রীড়া  সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবু বাকার শিবলী  সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।

গলাচিপা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মহিবুল্লাহ এনিমের উদ্যোগ ও আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে গলাচিপা পৌর মঞ্চে গত ১৩ই অক্টোবর ২০২৬ রোজ মঙ্গলবার প্রত্যেক দলের জার্সি উন্মোচন ও পৌরকাপ প্রদর্শনী করা হয় পরে কাপ নিয়ে রোড শো সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।


স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?