- প্রকাশিত: ৬ আগস্ট ২০২৫ ০৩:২৩ পিএম
গোপালগঞ্জে আওয়ামী ফ্যাসিবাদী পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিএনপির বিজয় র্যালী
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আওয়ামী ফ্যাসিবাদী পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিজয় র্যালী করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ বুধবার (০৬ আগষ্ট) দুপুরে জেলা শহরের লঞ্চঘাট এলাকার গোলচত্ত্বর থেকে একটি বিজয় র্যালী বের করে বিএনপির নেতাকর্মীরা। র্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে এসে শেষ হয়। এ বিজয় র্যালীতে জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ সকল ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
পরে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাভোকেট কাজী আবুল খায়ের, সদস্য ডা. কে এম বাবর, অ্যাভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, জিয়াউল কবির বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা, সদস্য সচিব মাহমুদ হাসান, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাধারন সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
এসময় বক্তরা বলেন, ছাত্র-জনতার গনঅভ্যুথ্থানে সৈরাশাসক শেখ হাসিনার সরকারে পতন হয়েছিল। এর মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসে। একটি দল ফ্যাসিস্টদের সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবেলার জন্য সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহবান জানান তারা। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, ভোলা:ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!