- মোঃমামুন হাওলাদার শিমুল। জিয়ানগরউপজেলা (পিরোজপুর)
- প্রকাশিত: ৬ জুলাই ২০২৬ ০৯:৩৪ পিএম
জিয়ানগরে বিভিন্ন আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে র্যালি ও আলোচনা সভা শেষে ঋন সহায়তা সহ গাছের চারা বিতরণ করা হয়।
সোমবার (০৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজনে এ আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশগহন করেন পিরোজপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান। সভায় পল্লী উন্নয়ন অফিসার মিথুন মিস্ত্রী পল্লী উন্নয়নের বিভিন্ন দিক, গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম এবং টেকসই গ্রামীণ উন্নয়নে বিআরডিবির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা ও ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করেন। সংসদ সদস্য প্রধান অতিথির বক্তবে বলেন, দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি হলো গ্রাম। তাই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং জনগণের জীবনমান উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, বর্তমান জনগনেন সরকার পল্লীর উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেট প্রনয়ন করেছে এবং তা বাস্তবায়নে বদ্ধ পরিকর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, আরো উপস্থিত ছিলেন জিয়ানগর ইউসিসিএর সভাপতি জাকির হোসেন, পিরোজপুর জেলা ও উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, উপজেলা জামাতের আমির সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিআরডিবির সমবায়ী সহ সুফলভোগী সদস্য, বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তগণ। সভাশেষে প্রধান অতিথির মাধ্যমে বিআরডিবির ৫ জন উদ্দোক্তা ও ১৫ সমবায়ী সহ মোট ২০ জনকে ১১.২৮ লক্ষ টাকা ঋন সহায়তা সহ গাছের চারা বিতরণ করা হয়। সভার সঞ্চালনায় করেন মোঃ শাকিল খান, পরিদর্শক, বিআরডিবি, জিয়ানগর।
এই বিভাগের আরো খবর
-
মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন...
-
বরগুনার সদর উপজেলায় বাড়িতে চার্জে থাকা অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী–স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তাদের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!