- প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৫ ০২:০৫ পিএম
“জাতীয় পরিচয়পত্রে"র আবেদন প্রক্রিয়া সম্পন্ন করলেন মান্থা নারীরা
বরিশাল প্রতিনিধি,
গৌরব কর্মকার
বরিশালের নদী তীরবর্তী এলাকায় বসবাসরত মান্থা জেলে সম্প্রদায়ের নারীরা আজ প্রথমবারের মতো জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। দীর্ঘদিন ধরে তারা রাষ্ট্রীয় নানা সুবিধা থেকে বঞ্চিত হলেও, ধীরে ধীরে সরকারি সেবার আওতায় আসতে শুরু করেছেন এ মান্থা সম্প্রদায়ের নারী সদস্যরা।
ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯ এর সহযোগীতায় চন্দ্রদ্বীপ ডেভলপমেন্ট সোসাইটি, রিপোর্ট৭১ডটকম এবং সমাজিক উন্নয়ন সংস্থা "নারী মৎসজীবি বিশেষভাবে মান্থা সম্প্রদায়ের তথ্য সমৃদ্ধি ও অন্তর্ভুক্তি" প্রকল্পের কাজ শুরু করে।
তাদের সহায়তায় আয়োজিত এ কার্যক্রমে ছয়(০৬) জন নতুন ভোটার এবং একুশ(২১) জন বরিশাল জেলার বিভিন্ন এলাকা থেকে বরিশালের সদর উপজেলায় স্তানান্তর করেছেন মান্থা জেলে নারী তাদের জাতীয় পরিচয়পত্রের আবেদন এবং ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম সম্পন্ন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান- এতে করে তারা শিক্ষা, স্বাস্থ্য, ভাতা, এমনকি ভোটাধিকারসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা গ্রহণে সক্ষম হবেন।
মান্থা জেলে নারীরা বলেন, আগে কখনো তারা এমন সুযোগ পায়নি। পরিচয়পত্রের
মাধ্যমে সমাজে তাদের অবস্থান দৃঢ় হবে এবং নিজেদের অধিকার আদায়ে তারা আরও
সচেতন হবেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে- মান্থা
নারীদের এই উদ্যোগ অন্যদেরকেও অনুপ্রাণিত করবে এবং ধীরে ধীরে পিছিয়ে পড়া এই
জনগোষ্ঠীকে মূলধারার উন্নয়নে সম্পৃক্ত করবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!