- মাসুদ রেজা ফয়সাল
- প্রকাশিত: ৬ জুলাই ২০২৬ ০৯:২৯ পিএম
জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬, পল্লী উন্নয়ন র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। সোমবার (৬ জুলাই) বামনা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বামনা শাখার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসা. নিকহাত আরা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি/সদয় সম্মতি জ্ঞাপনপূর্বক) ১১০ বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বামনা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাকিল আহমেদ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন খান এবং বিআরডিবি ইউসিসিলি.-এর সভাপতি অধ্যাপক (অব.) মোস্তফা আজমল শাহীন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউআরসি ইনস্ট্রাক্টর প্রকাশ চন্দ্র মন্ডল।
সভায় বক্তারা বলেন, "গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং পল্লী অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনে সরকারের রূপকল্প বাস্তবায়নে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পল্লী উন্নয়নের কোনো বিকল্প নেই।"
অনুষ্ঠানে সফল সুফলভোগীদের মধ্য থেকে পূর্ব সফিপুরের তাসলিমা বেগমসহ ৩ জন সদস্য তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। পরে কিশোরী সংঘ, সঞ্চয়ী সদস্য এবং সমিতি ও দলের সদস্যদের মাঝে চেক এবং উপস্থিত সকল সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত ‘ক’ ও ‘খ’ গ্রুপের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী এবং সফল সুফলভোগী সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত প্রস্তুতিমূলক ও উদযাপন সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিআরডিবির আওতাধীন সমবায়ী সদস্য এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!