- প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৫ ০৭:২০ পিএম
ইন্দুরকানীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
মোঃমামুন হাওলাদার শিমুল, ইন্দুরকানী প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটির সভাপতি এ্যাড. ননী গোপাল রায়ের সভাপতিত্বে শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি ইন্দুরকানী কেন্দ্রীয় পূজামণ্ডপ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় ভক্তরা ভজনগান পরিবেশন করেন এবং ধর্মীয় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শোভাযাত্রায় উপজেলার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাইক্রোবাস ভর্তি ১২ লাখ টাকা মূল্যের অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে মৎস্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!