- প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫ ০৭:৩৮ পিএম
ইন্দুরকানীতে অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার সহ আটক ৬, তথ্য চাওয়ায় সাংবাদিকদের বাধা
মোঃমামুন হাওলাদার শিমুল
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে বলেশ্বর নদীর চর সাঈদখালীর বালুর মহল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৩টি ড্রেজারসহ বালু উত্তোলনকারীর ৬ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুর ১ টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বীন মুহাম্মদ আলী ও ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
আটকৃত ৩টি ড্রেজার বোর্ডের মোট ৬ জনের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডের আদেশ দেন ।
পরে আটকৃত ১টি ড্রেজারের মধ্য পিরোজপুর সদর উপজেলার রানীপুর গ্রামের মৃত সুলতান বেপারীর ছেলে জাহিদুল ইসলাম (৪০), কৃষ্ণনগর গ্রামের মোকাম্মেল তালুকদারের ছেলে জালাল তালুকদার (৪০), বাদুরা গ্রামের ফজলুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৪৫) ও একই গ্রামের শাহাজাহান খানের ছেলে মিজান খান (৩৪) সহ ৪ জন ১ লক্ষ টাকা পরিশোধ করায় মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এবং অপর ২টি ড্রেজার বোর্ডের আব্দুল্লাহ আল মামুন ও লিটনকে আটক করে রাখা হয়।
আটককৃত ড্রেজার ৩ টি ‘আলহামদুলিল্লাহ’, ‘রানা রেজা’ ও ‘মাহিম নাহিদ’ নামের।
এদিকে সাংবাদিকরা খবর সংগ্রহের জন্য উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত) হাসান বীন মুহাম্মদ আলীর মুঠোফোনে একাধিকবার বার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন না ধরায় সাংবাদিকেরা ভূমি অফিসে গেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নিশ্চিত না করে অজ্ঞাত কারনে তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। পরে সাংবাদিকরা সেখান থেকে চলে আসলে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন সাংবাদিকদের ফোন দিয়ে ভূমি কর্মকর্তার কার্যালয়ে আসতে বলেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত) হাসান বীন মুহাম্মদ আলী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু উত্তোলনের ড্রেজারসহ ৬ জন উত্তোলনকারীকে আটক করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!