- প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬ ০৬:১৪ পিএম
ইন্দুরকানীতে মোবাইল কোর্ট পরিচালনা করায় এসিল্যান্ডের কার্যালয়ের সামনে ব্যবসায়ীদের মব সৃষ্টি, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানী বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকে কেন্দ্র করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের সামনে মব সৃষ্টির ঘটনা ঘটেছে। জরিমানার ঘটনায় ক্ষুব্ধ হয়ে কয়েকজন ব্যবসায়ী এ পরিস্থিতির সৃষ্টি করেন বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে জিয়ানগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিউর রহমান রুবেল ও বরিশার অঞ্চল বিএসটিআই পরিদর্শক তাহসিন আলম, ইন্দুরকানী থানা পুলিশের যৌথ উদ্যোগে ইন্দুরকানী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় পরিমাপে কম পেট্রোল ও অকটেন দেওয়ার অপরাধে ভাই ভাই হার্ডওয়্যারকে ১০ হাজার টাকা এবং ওজনে কম দেওয়ার অপরাধে সামিয়া জুয়েলার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার ঘটনায় ক্ষুব্ধ হয়ে কয়েকজন ব্যবসায়ী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের সামনে জড়ো হয়ে মব সৃষ্টি করেন। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ইন্দুরকানী বাজার কমিটির সাধারণ সম্পাদক হারুনার রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের বাজারে সপ্তাহে তিন দিন মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এতে ব্যবসায়ীরা বেশ সমস্যায় পড়েছেন। এ কারণে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে এসিল্যান্ডের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত আলী খান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছিলাম। তবে পুলিশ পৌঁছানোর আগেই বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করেন। বাজার ব্যবসায়ীদের সঙ্গে আমার কথা হয়েছে। বিকেলে তাঁদের সঙ্গে বসার কথা রয়েছে। তবে এসিল্যান্ড লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ বিষয়ে জিয়ানগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিউর রহমান রুবেল বলেন, “বিএসটিআইয়ের বরিশাল অঞ্চলের পরিদর্শক তাহসিন আলম ইন্দুরকানী বাজারে এলে আমরা আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করি। এ সময় তেল ব্যবসায়ী খাইরুল ইসলামের প্রতিষ্ঠান ভাই ভাই হার্ডওয়্যারে ৫ লিটার পেট্রোল ও অকটেনে ৪০০ মিলিলিটার করে কম দেওয়া হয়। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি লোকজন নিয়ে আমার কার্যালয়ের নিচে জড়ো হয়ে মব সৃষ্টি করেন”
ব্যবসায়ী খাইরুর ইসলাম মোবাইল কোর্ট পরিচারনা করার সময় কোর্টকে কোন রকম সহযোগীতা না করে আবার হুমকি দিয়ে বলেন আমি এভাবেই ব্যবসা করে যাব।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে। শিক্ষক সংকট...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুরের গংগাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে গংগাচড়া মডেল থানা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!