- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬ ১১:১০ এএম
বিএম কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা পাবেন পপুলার ডায়াগনস্টিকে বিশেষ সুবিধা
বরিশালে স্বাস্থ্যসেবা ও শিক্ষার মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বরিশাল শাখা ও বিএম কলেজের মধ্যে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় বিএম কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা নির্ধারিত শর্তে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বরিশাল শাখায় বিভিন্ন রোগ নির্ণয় পরীক্ষায় বিশেষ সুবিধা পাবেন।
অনুষ্ঠানে সরকারি ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবির আহমেদ উপস্থিত ছিলেন। পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মোশাররফ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ জুয়েলসহ বিপণন বিভাগের কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, এ সমঝোতার ফলে বিএম কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা সহজে উন্নত ও মানসম্মত রোগ নির্ণয় সেবা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠান দুটির পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তারা।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।বদলিজনিত কারণে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!