- বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬ ০৪:৪১ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ববি ছাত্রদলের আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। রোববার (৮ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডা. মো. কবিরুজ্জামান।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন, "যুদ্ধের পর থেকে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করে পাশ্ববর্তী দেশ ভারত। ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা যাতে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে মাঁথা উঁচু করে দাঁড়াতে না পারি সেজন্য আমাদের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে বিভিন্ন গ্রুপিং শুরু করে। যখন খালেদ মোশাররফ জিয়ার রহমানকে বন্দি করলো তখন সিপাহী-জনতা বিপ্লব করে জিয়াউর রহমানকে মুক্ত করে। জাতীয় সংহতি দিবস বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রেক্ষাপটে একটি মাইলফলক।"
অনুষ্ঠানে প্রধান আলোচক ডা. মো. কবিরুজ্জামান বলেন, "শেখ মুজিব যুদ্ধের আগে একটি ঢিল মেরে ২৫ই মার্চ দেশ ছেড়ে পাকিস্তানে গিয়ে আশ্রয় নিলেন। পরবর্তী বছর ১০ই জানুয়ারি দেশে ফিরে মধু আহরণ শুরু করলেন (ক্ষমতায় বসলেন)। সেসময়ে দেশের মানুষ না খেয়ে হাড্ডিসার অবস্থা এই অবস্থায় আল্লাহর রহমতে ১৫ আগস্টে তিনি সপরিবারে নিহত হলেন। খন্দকার মোশতাক ক্ষমতায় বসলেন কিন্তু ক্ষমতা চালাতো সাতজন মেজর। দেশের আবার বিশৃঙ্খলা এই সময়ে সিপাহি জনতায় বিপ্লবে জিয়াউর রহমান ক্ষমতায় আসলে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় আল্লাহর রহমতে।"
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা সাদা দলের আহ্বায়ক ড. আবদুল আলিম বছির, সদস্য সচিব মেহেদী হাসান সোহাগ। আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত, সিনিয়র সহ-সভাপতি মো. আশিক, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানসহ শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন তার বক্তব্যো বলেন, "সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসে দেশের আমূল পরিবর্তন অগ্রণী ভূমিকা রাখেন জিয়াউর রহমান। তারেক রহমানও যখন দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন তখন পতিত ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে উস্কানি দিচ্ছেন দেশে ফিরবেন আপনি দেশে আসুন আপনি যে গণহত্যা চালিয়েছেন তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে।"
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রংপুর বিভাগের ছয় জেলার ৫৪ জন সাংবাদিকের মাঝে...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুর উপজেলার পাঁচবাঁকা বরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ থেকে ১২টি সিলিং...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!