- প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬ ০৬:১৭ পিএম
গোপালগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে মামলায় আসামী ৪৫৩ জন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংগঠিত নানা ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে ৪৫৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৫৩ জনের নাম উল্লেখ করে এবং ৩০০ জনকে অজ্ঞাত আসামী দেখানো হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাতে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নিয়েছেন, গত ১০ নভেম্বর মঙ্গলবার ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে দিনভর তান্ডব চালায় কায্য্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মিরা। এ সন্ত্রাসী কর্মকান্ডে জেলাজুড়ে সাধারন মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে ৪৫৩ জনকে আসামী মামলা দায়ের করা হয়। এ মামলায় ৮জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১০ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে গোপালগঞ্জে লগি-বৈঠা, ঢাল-সড়কী ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জেলার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ, কভার্ডভ্যান ভাংচুরসহ বিভিন্ন সহিংসতা চালায় কায্য্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মিরা।
এছাড়া, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে এবং গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বিভিন্ন স্থানে কেটে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এতে চরম ভোগান্তীর শিকার হয় সাধারন মানুষ।
এরআগে, সোমবার (৯ নভেম্বর) রাতে জনমনে আতংকে সৃষ্টির জন্য তারা শহরের বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ করে। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে। শিক্ষক সংকট...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুরের গংগাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে গংগাচড়া মডেল থানা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!