- প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫ ০৯:২৫ এএম
ইন্দুরকানীতে মাথা গোজার ঠাই পেলেন শাহীনুর বেগম
মোঃমামুন হাওলাদার শিমুল
ইন্দুরকানী প্রতিনিধি,
মানুষ মানুষের জন্য এই চেতনা থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহযোগিতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এবার পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র নারী শাহীনুর বেগম পেলেন নতুন একটি ঘর।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে নতুন ঘরের উদ্বোধন এবং চাবি হস্তান্তর করা হয়। এসময় ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরটি উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার।
এই উদ্যোগ বাস্তবায়ন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাঈদ খান।
স্থানীয়রা বলছেন, রাজনৈতিক নেতারা সাধারণত দলীয় কর্মসূচি ও ক্ষমতার রাজনীতিতে সীমাবদ্ধ থাকেন। কিন্তু তারেক রহমান দেখিয়েছেন মানবিক দায়িত্ববোধই একজন প্রকৃত নেতার মূল শক্তি। তারেক রহমানের এই ধারাবাহিক মানবিক সহায়তা সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।
নতুন ঘর হাতে পেয়ে শাহীনুর বেগম চোখের পানি আটকে রাখতে পারেননি। তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ভাঙা ঘরে অসহায়ভাবে জীবন কাটিয়েছি বহু বছর। কখনও ভাবিনি আমারও একটি নিরাপদ ঘর হবে। তারেক রহমান ও যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি মোঃ ফরিদ আহমেদ,সাংগঠনিক সম্পাদক মোস্তান হাফিজ, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা হাফিজ,বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুল তালুকদার, ইউনিয়ন বিএনপি সদস্য সচিব ও ইউপি সদস্য আব্দুল জলিল শেখ, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: রিয়াজুল ইসলাম বয়াতি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: আল-আমিন হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো: জুয়েল রানা, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক কে এম শামীম রেজা প্রমুখ।
অনুষ্ঠান শেষে স্থানীয় মসজিদের ইমাম খালিদ সাইফুল্লাহ দোয়া মোনাজাত করেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে দেশের সূয্য সন্তানদের স্মরণ করা হয়েছে।কোটালীপাড়া...
-
যবিপ্রবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণ, যশোর শহরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে...
-
*জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাযোগ্য করে তোলা ভারতীয় গুপ্তচর, পতিত স্বৈরাচারের দোসর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!