- প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৩৩ পিএম
হিজলায় নানার ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার।
হিজলা বরিশাল সংবাদদাতাঃ বরিশালের হিজলা উপজেলায় নানার ঘর থেকে যুবকের অর্ধ গলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত শাকিল(২৩) গুয়াবাড়িয়া ইউনিয়নের লেমুয়া গ্রামের মৃত্যু ফরিদ খাঁর ছেলে এবং গুয়াবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নানা বাড়ি বেড়াতে এসেছিলেন।সূত্রে জানা যায়,ফরিদ খার মৃত্যুর পরে শাকিল এর মায়ের অন্য জায়গায় বিয়ে হয়। ঘটনার ৫ দিন আগে নিহত শাকিলকে রেখে নানা এবং নানী ডাক্তার দেখাতে ঢাকায় যান।শাকিল একাই নানার ঘরে ছিল বলে ধারণা করেন স্থানীয়রা।একমাস আগে শাকিলের একমাত্র বোন মারা যায়।তবে শাকিলের মৃত্যুটা রহস্যজনক বলে ধারণা করেছেন স্থানীয়রা। তার পা খাটে বিছানো তোষকের উপরে লাগানো এবং ঘরের দরজা খোলা ছিল। এতেই স্থানীয়রা সন্দেহ করেন কেউ তাকে মেরে ঝুলিয়ে রেখেছেন।শাকিলের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত শাকিল এর খালাতো ভাই আবু বক্কর সিদ্দিক জানায়, দুইদিন আগে তার মায়ের সাথে নিহত শাকিল একত্রে খাওয়া-দাওয়া করেছেন। কিন্তু খাওয়া দাওয়া শেষে খালা তার নিজ বাড়ি বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুরে চলে যায়।২ সেপ্টেম্বর বেলা ২ টার দিকে একই বাড়ির আলমগীর শিকদারের স্ত্রী উঠান দিয়ে যাওয়ার পথে গন্ধ পেয়ে ঘরের দিকে গিয়ে জানালার ফাঁক দিয়ে লাশ দেখতে পায়।আলমগীর শিকদারের স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঘরের দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায় তখন দেখতে পায় ফ্যানের সাথে ঝুলেছে শাকিলের লাশ।হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য বরিশাল শের- ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পরে আসল তথ্য পাওয়া যাবে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ২৬ এপ্রিলের আগ পর্যন্ত একমাস পটুয়াখালী জেলা ছিল মুক্তাঞ্চল সেসময় সংগ্রাম পরিষদ বর্তমান সরকারি মহিলা কলেজে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি নির্বাচন অত্যন্ত কাছাকাছি সময়ে এসেছে। আমরা কেন্দ্রের সিন্ধান্তের জন্য অপেক্ষা করব। জোট এবং কেন্দ্র যেকোন সিন্ধান্ত...
-
স্টাফ রিপোর্টারঃবরগুনায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বামনা সরকারি ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. নুরুল ইসলাম লিটনকে কুপিয়ে গুরুতর...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃশিক্ষার্থীদের মেধা বিকাশ ও গণিতে আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে বরগুনায় গঠিত হয়েছে বরগুনা ম্যাথ ক্লাব (BMC)। রবিবার সন্ধ্যায় বরগুনা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!