- নলছিটি প্রতিনিধি
- প্রকাশিত: ৮ জুলাই ২০২৬ ০৬:৫৪ পিএম
গৃহবধুর রহস্যজনক মৃত্যু,নির্যাতনের পর হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
ঝালকাঠির নলছিটি উপজেলার এক গৃহবধুকে যৌতুকের দাবিকে কেন্দ্র করে নির্যাতনের পর হত্যা অভিযোগ উঠেছে স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। গত মঙ্গলবার দিবাগত রাতে বরিশাল নগরীর চাঁদমারি এলাকায় ভাড়া বাসা থেকে ওই গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী এনামুল হক শাহিনকে আটক করেছে পুলিশ। তবে ওই গৃহবধুর পরিবারের দাবি নির্যাতন ও হত্যার পরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার নাটক সাঁজিয়েছে স্বামী ও তার স্বজনরা।পুলিশ জানায়, নলছিটি পৌর এলাকার নাঙ্গুলী গ্রামের গৃহবধু শিরিন আক্তার তার স্বামী এনামুল হক শাহিনের সাথে বরিশালের চাঁদমাঠি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে গত মঙ্গলবার দিবাগত রাতে তার গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে ওই গৃহবধূর পরিবারের দাবি আত্মহত্যা নয় বরং হত্যা করা হয়েছে তাদের মেয়েকে। হত্যা না আত্মহত্যা তদন্ত করছে পুলিশ।এ ঘটনায় স্বামী এনামুল হক শাহিনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
গৃহবধুর বাবা শাহ আলম মোল্লা ও ভাই জাহিদ হোসেনের অভিযোগ, বিয়েরপর থেকে যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে শিরিন আক্তারের ওপর শারিরীক ও মানসিক নির্যাতন করত স্বামী এনামুল হক শাহিন ও তার পরিবার। মঙ্গলবার রাতে ফের মারধরের এক পর্যায়ে শিরিন আক্তারের মৃত্যু হয়। অভিযুক্ত স্বামী মরদেহ শোবার ঘরে আড়ার সাথে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখে এবং তার স্ত্রীর আত্মহত্যার নাটক সাঁজায়। কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় ও জিজ্ঞাসাবাদের জন্য স্বামী এনামুল হক শাহিনকে আটক করে।
বরিশাল কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আল মামুন-উল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে স্বামী তাকে কে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা হতে পারে বলে পুলিশের সন্দহ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে এনামুল হক শাহিনসহ আরও দুইজন কে আসামি করে অভিযোগ দায়ের করেছেন। তাদের গ্রেফতারের চেষ্ট করছে পুলিশ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!